Volume 7
VII Atul Babu: Bengali
৪১
গাজীপুর ১৫ মার্চ, ১৮৯০
অতুলবাবু,১
আপনার মনের অবস্থা খারাপ জানিয়া বড়ই দুঃখিত হইলাম — যাহাতে আনন্দে থাকেন তাহাই করুন।
যাবজ্জননং তাবন্মরণং তাবজ্জননীজঠরে শয়নং ইতি সংসারে স্ফুটতরদোষঃ কথমিহ মানব তব সন্তোষঃ।২
দাস নরেন্দ্রনাথ
পুঃ — আমি কল্য এস্থান হইতে চলিলাম — দেখি অদৃষ্ট কোথায় লইয়া যায়।
১ নাট্যকার গিরিশ ঘোষের ভ্রাতা শ্রীঅতুলচন্দ্র ঘোষ ২ শঙ্করাচার্যকৃত ‘মোহমুদ্গর’
